
ভূমিকা বেশিদিন আগের কথা নয়। ২০১৪ সালের এক শীতসন্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গাছঘেরা ক্যাম্পাসে হাঁটছি দুই বন্ধু। কুয়াশাঢাকা নাতিপ্রশস্ত সড়কের দুই পাশে তখন ঘন অন্ধকার জমছে একটু একটু করে। মায়াবী সেই পরিবেশে মুগ্ধ এবং আবিষ্ট আমি আর আমার বন্ধু, সেই বিশ্ববিদ্যালয়েরই বাংলা সাহিত্য বিভাগের প্রাক্তন ছাত্র জিয়া হক, তখন মেতে উঠেছি একটা নতুন ভাবনা নিয়ে। কবিতাভিত্তিক যে পত্রিকাটি আমরা একত্রে প্রকাশ করি, তার পরবর্তী সংখ্যাটি বাংলায় এই মুহূর্তে যাঁরা বিজ্ঞান নিয়ে লিখছেন, তাঁদের নিয়ে আলোচনামূলক সংখ্যা হিসেবে নির্মাণ করা যায় কি না। কবিতার সঙ্গে বিজ্ঞানের তুলনামূলক সম্পর্ক নিয়ে গুরুগম্ভীর কোনও আলোচনা আমরা তখন শুরু করেছিলাম বলে মনে পড়ে না; বরং আমাদের প্রিয় কয়েকজন লেখকের সঙ্গে এই কাজের সূত্রে কিঞ্চিৎ আলাপিত হতে পারব, এই সুযোগে তাঁদের কথা আরও বেশি করে জানতে পারব তাঁদের বইপত্র ঘাঁটতে হবে বলে— হতে পারে এই কাজটি করতে চাইবার পিছনে প্রচ্ছন্ন এক ইন্ধন হিসেবে কাজ করেছিল তখন এরকম কোনও বিকল্প চিন্তা। শেষ অব্দি আমরা ঠিক করেছিলাম মূলত চারজনকে নিয়ে আমরা চারটি ক্রোড়পত্র রাখব— পথিক গুহ, আশীষ লাহিড়ী, শ্যামল চক্রবর্তী এবং পলাশ বরন পাল। সেদিনের সেই সান্ধ্য আলোচনার ফসল, বলাই বাহুল্য, আজও দিনের মুখ দেখেনি। তবে এই পত্রিকার লেখাপত্র বা কনটেন্ট নিয়ে চিন্তাভাবনা করতে গিয়ে এবং বেশ কয়েকজন সংশ্লিষ্ট ক্ষেত্রের মানুষের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা হতে হতে একসময় আবিষ্কার করা গেল, বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা নিয়ে অল্প কিছু কাজ হয়েছে ইতিমধ্যে, যা আমার নাগালের বাইরেই ছিল এতদিন। আস্তে আস্তে কিছু বইপত্র সংগ্রহ করা যেতে থাকল; আর এটাও বোঝা যেতে লাগল, আমরা এতদিন আসলে কিছুই প্রায় জানতাম না এই বিষয়টি সম্বন্ধে। এই বই পড়তে পড়তেই একসময় মাথা থেকে কেন জানি না আস্তে আস্তে সরে যেতে থাকল পত্রিকার বিশেষ সংখ্যার পরিকল্পনাটি, তার জায়গায় এল পুরোদস্তুর একটি বই (বা গ্রন্থও বলতে পারি) বানিয়ে তোলবার ইচ্ছে। যেখানে বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে লেখালিখি করছেন একেবারে আমাদের সময়ে, এরকম বেশ কয়েকজন মানুষের লেখালিখি নিয়ে, অন্য লেখকদের লেখাপত্তর সংগ্রহ করে একটা আলোচনামূলক নিবন্ধের সমাহার তৈরি করা যাবে। কিন্তু সে প্রচেষ্টারও অচিরে বিনাশ হল, কারণ বেশ কয়েকটাই— সবচেয়ে বেশি যেটা অনুভূত হয়েছিল, তা হল প্রয়োজনীয় জ্ঞানের অপ্রতুলতা
Page Count:
111
Publication Date:
1900-01-01
ISBN-10:
9388887239
ISBN-13:
9789388887236
No comments yet. Be the first to share your thoughts!